রাজশাহীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিনকে (৮০) রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার বাদ জোহর নগরীর সাহেব বাজার বড় মসজিদে মরহুমের জানাযার নামাজে মেয়র ও সদর আসনের সাংসদসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জানাযার নামাজ শেষে মরহুমকে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অর্নার প্রদান করে। গার্ড অব অর্নার প্রদান শেষে এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
আরও পড়ুন: দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শ্রমিককে ধর্ষণ
বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন শনিবার সকালে ঢাকায় ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
ইত্তেফাক/নূহু

