ফুলবাড়ীয়ায় চাচা-ভাতিজাসহ ৭ জনের মনোনয়নপত্র জমা

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপি থেকে চাচা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শামছ উদ্দিন আহমদ, ভাতিজা বিএনপি নেতা আখতারুল আলম ফারুকসহ ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- সরকার দলীয় সাংসদ আওয়ামী লীগের মো. মোসলেম উদ্দিন, জাতীয় পার্টির খন্দকার রফিকুল ইসলাম, বিএনপির প্রকৌশলী শামছ উদ্দিন আহমদ, বিএনপির আখতারুল আলম ফারুক,  স্বতন্ত্র প্রার্থী জামায়াতের জেলা আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা নুরুল আলম সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের মো. বিল্লাল হোসেন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা লীরা তরফদার, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা, উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল,  থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম।

ইত্তেফাক/বিএএফ