দাবানল মারাত্মক আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। তাই হাজার হাজার বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে অঞ্চলটির ঘর-বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।
বিবিসি জানায়, বর্তমানে কুইন্সল্যান্ডজুড়ে ১৩০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এগুলো তীব্র বাতাস, তাপ এবং শুকনো গাছপালার কারণে আরও মারাত্মক আকার ধারণ করছে। এই প্রথম রাজ্যটিতে দাবানল বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো।
শহরের দিকে অগ্রসরমান দাবানলটিকে সবচেয়ে বিপজ্জনক মনে করা হচ্ছে গ্রেসমেয়ার। দমকল কর্মকর্তা এনাস্তাসিয়া প্যালাজজুক জানান, আমরা জীবনে কখনও এই পরিস্থিতির মুখোমুখি হইনি। আমাদের কখনও এই ভয়াবহতার সম্মুখীন হতে হয়নি।
আরও পড়ুনঃ সার্ক সম্মেলনে যেতে পাকিস্তানের আমন্ত্রণে মোদির ‘না’
৩০টিরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বেশকিছু ঘর-বাড়ি পুড়ে গেছে। গ্রেসমেয়ার এবং তার আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের পার্শ্ববর্তী রকহামটন শহরে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইত্তেফাক/টিএস