চট্টগ্রাম ইপিজেডে বাংলাদেশী গার্মেন্টস শিল্পে বিনিয়োগ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
বাংলাদেশী কোম্পানী মেসার্স এ্যরো জিন্স (প্রা:) লিমিটেড (ইউনিট-১) চট্টগ্রামে রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে।
এই কোম্পানী ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বার্ষিক ৩০ লাখ ডজন ক্যাজুয়াল জিন্স, ট্রাউজার, ড্রেস, প্যান্টস, স্কার্ট, শর্টস, জ্যাকেট, ভেস্ট, লেডিস ব্লাউজ, শার্ট, ব্লেজার এবং জাম্প সুট্স উত্পাদন করবে। এ্যরো জিন্স (প্রা:) লিমিটেডে ১৮০৪ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই উপলক্ষে সম্প্রতি ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স এ্যরো জিন্স (প্রা:) লিমিটেড এর মধ্যে একটি লীজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং এ্যরো জিন্স (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আরিফ-উল-করিম (মুন্না) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লীজ চুক্তিতে স্বাক্ষর করেন। -প্রেস বিজ্ঞপ্তি