কাহালুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৫৬)। তিনি পেশায় একজন চার্জার ভ্যান চালক। বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুর রাজ্জাক তার ভ্যান নিয়ে বিবিরপকুর বাজার থেকে কাজিপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় বিকাল আনুমানিক ৫টার দিকে বগুড়াগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৪২১০) ভ্যানসহ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: জুলুম-নিপীড়ন উপেক্ষা করে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে: ডা. এ. জেড. এম জাহিদ
পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। নিহত রাজ্জাক কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওঁর তালুকদারপাড়া গ্রামের আলতাফ আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন কাহালু থানার এস.আই আবু হেলাল।
ইত্তেফাক/নূহু