প্রথম প্রান্তিকে আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা বেড়েছে
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৮ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ১৫ দশমিক ১৯ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৪২ লাখ ৫০ হাজার টাকা এবং ৫ দশমিক ৬৭ টাকা। দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৭৯ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ১৫ দশমিক ৮৭ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৩৬ লাখ ২০ হাজার টাকা এবং ৭ দশমিক ২৪ টাকা। তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৭৯ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ৭ দশমিক ৯৯ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৪৯ লাখ ১০ হাজার টাকা এবং ৪ দশমিক ৯১ টাকা। চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৮৮ লাখ টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ৮ দশমিক ৮০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৫১ লাখ ৪০ হাজার টাকা এবং ৫ দশমিক ১৪ টাকা। পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৬৪ লাখ ২০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ৪ দশমিক ২৮ টাকা। ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ৩ দশমিক ৯০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ১ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা এবং ২ দশমিক ১০ টাকা। সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের কর পরবর্তী মুনাফা হয়েছে ৫৮ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ১ দশমিক ৯৫ টাকা। আর অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৪৩ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে শূন্য দশমিক ৮৭ টাকা।