প্রশিক্ষণ
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৫৩
অদ্রির প্রশিক্ষণ
অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ১৫ দিনে ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৪৯তম আবর্তনে ভর্তি চলছে। ক্লাস :সকাল ৮টা-১১টা/ দুপুর ৩টা-৬টা/ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট-৯টা ৩০ মিনিট। একই সাথে শিশুদের বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং খবরপাঠ, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, অভিনয় ও গল্পবলা বিষয়ে শুক্রবার/শনিবারের সকাল-বিকাল ব্যাচে ভর্তি চলছে। আর এই ভর্তি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন :০১৭১১-৪০৭৪৯৫, ০১৫৫৬-৩৩৯৫০৬।
মেয়েদের জন্য উপযোগী প্রকৌশল কোর্স
বিশ্বায়নের এই যুগে এ দেশের মেয়েরাও উন্নত ক্যারিয়ার গঠনে ছড়িয়ে পড়ছে দেশে-বিদেশে। মেয়েদের এই অগ্রযাত্রায় সহায়ক হতে এদেশেও এখন বিমান মেনটেনেন্স কোর্স চালু হয়েছে। যদিও আগে এটি বিদেশ থেকে করে আসতে হতো। আর এখন তা বাংলাদেশ থেকে করা যাচ্ছে লেভেল-৬ পর্যন্ত। এই পেশাদার হওয়া মানে উজ্জ্বল ভবিষ্যত্। কারণ এএমই সনদধারী ব্যক্তি শুরুতেই স্যালারি পান কমপক্ষে ২০০০ ইউরো। এ পর্যায়ে শ্যানন অ্যারোস্পেস লি.-এ ওজেটি এবং ইন্টার্নি করার সুযোগ রয়েছে। একই সাথে পেতে পারে লুতফনসা টেকনিক এজি থেকে এখানে রয়েছে শর্ট কোর্স এবং অনার্স কোর্স। মেয়েদের জন্য অনার্স কোর্স ছাড়াও দ্রুত ক্যারিয়ার গড়তে ইএএসএ পার্ট-৬৬ এএমএল সিএটি বি-১ সনদ পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের মাধ্যমে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল করে প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য শিক্ষার্থীকে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে চলে যেতে হয়। ইন্টার্নি করার সময় প্রত্যেক শিক্ষার্থী পাবে ন্যূনতম পাঁচশ ডলার মাসিক সম্মানী। এদেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ কোর্সটি করা যাচ্ছে। তবে এদের অন্যতম ক্যাটেক। বিমান প্রকৌশল বিষয়ে আরও জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা। ফোন :০১৯৩৭১৮২৪৭০।