রামগড় উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

খাগড়াছড়িতে চাচার পরিবর্ততে ভাতিজা বিএনপির প্রার্থী

একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে খাগড়াছড়ির রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

শহিদুল ইসলাম ভূঁইয়া রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার ভাতিজা। মামলা সংক্রান্ত কারণে ওয়াদুদ ভূঁইয়া এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না। এজন্য খাগড়াছড়ি ২৯৮ আসনে এবার চাচার পরিবর্ততে শহিদুল ইসলাম ভূঁইয়া বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

শহীদুল ইসলাম ভুঁইয়া বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

তিনি জানান, বুধবার সকালে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিয়েছেন। সেই সঙ্গে বুধবার খাগড়াছড়ি  রিটার্নিং অফিসারের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত,  ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি রামগড় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের ৯ এপ্রিল তার চেয়ারম্যনের কার্যকাল শেষ হওয়ার কথা ছিল।

ইত্তেফাক/বিএএফ