ক্যাপসন নিউজ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৫৮তম সভা সমপ্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সভায় পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ, নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

০০০

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম এবং সারাহ রিসোর্টের পক্ষে ফরটিস গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রান্ডিং) আহমেদ রাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড গ্রাহকেরা সারা রিসোর্টে রুম ভাড়ায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন

০০০০

চট্টগ্রামের মীরসরাইয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের জোরারগঞ্জ শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ঈসমাইল মোল্লা প্রমুখ

০০০০

সম্প্রতি কিশোরগঞ্জের বড়বাজারে যমুনা ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ