একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে স্বামী-স্ত্রীসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আছলাম হোসেন সওদাগর, বিএনপির সাইফুর রহমান রানা ও তার স্ত্রী শামীমা রহমান, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির (জেপি) রশীদ আহম্মেদ, ন্যাশনাল পিপলস পার্টির জাহিদুল ইসলাম, জাকের পার্টির আব্দুল হাই, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আব্দুর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবির।
ইত্তেফাক/বিএএফ