প্রশিক্ষণ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ১৭:৫৮
মেয়েদের জন্য উপযোগী
প্রকৌশল কোর্স
বিশ্বায়নের এই যুগে এ দেশের মেয়েরাও উন্নত ক্যারিয়ার গঠনে ছড়িয়ে পড়ছে দেশে-বিদেশে। মেয়েদের এই অগ্রযাত্রায় সহায়ক হতে এদেশেও এখন বিমান মেনটেনেন্স কোর্স চালু হয়েছে। যদিও আগে এটি বিদেশ থেকে করে আসতে হতো। আর এখন তা বাংলাদেশ থেকে করা যাচ্ছে লেভেল-৬ পর্যন্ত। এই পেশাদার হওয়া মানে উজ্জ্বল ভবিষ্যত্। কারণ এএমই সনদধারী ব্যক্তি শুরুতেই স্যালারি পান কমপক্ষে ২০০০ ইউরো। এ পর্যায়ে শ্যানন অ্যারোস্পেস লি.-এ ওজেটি এবং ইন্টার্নি করার সুযোগ রয়েছে। একই সাথে পেতে পারে লুতফনসা টেকনিক এজি থেকে এখানে রয়েছে শর্ট কোর্স এবং অনার্স কোর্স। মেয়েদের জন্য অনার্স কোর্স ছাড়াও দ্রুত ক্যারিয়ার গড়তে ইএএসএ পার্ট-৬৬ এএমএল সিএটি বি-১ সনদ পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের মাধ্যমে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল করে প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য শিক্ষার্থীকে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে চলে যেতে হয়। ইন্টার্নি করার সময় প্রত্যেক শিক্ষার্থী পাবে ন্যূনতম পাঁচশ ডলার মাসিক সম্মানী। এদেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ কোর্সটি করা যাচ্ছে। তবে এদের অন্যতম ক্যাটেক। বিমান প্রকৌশল বিষয়ে আরও জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা। ফোন :০১৯৩৭১৮২৪৭০।
কেএফসি ও পিত্জা হাটে ভিসা কার্ড চালু
ট্রান্সকম ফুড্স লিমিটেড এর বিশ্বখ্যাত চেইন রেস্টুরেন্ট কেএফসি ও পিত্জা হাট মজাদার সব খাবারের অন্যতম প্রতিষ্ঠান। যথাক্রমে ২০০৩ ও ২০০৬ সালে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা পিত্জা হাট ও কেএফসি সবসময়ই সচেষ্ট থাকে আকর্ষণীয় সব অফারের মাধ্যমে ভিন্ন স্বাদের অনন্য সব নতুন খাবার সবার কাছে এনে দিতে। তারই ধারাবাহিকতায় কেএফসি ও পিত্জা হাট এবার ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো বাড়তি সুবিধা। ভিসা কার্ড ব্যবহারকারীরা ১৫% সাশ্রয়ে পাবেন কেএফসির ৩টি কম্বো মিল: মিল ফর ১, মিল ফর ২ ও মিল ফর ৩; অন্যদিকে, ২০% সাশ্রয়ে পাবেন পিত্জা হাটের ২ জন এবং ৪ জনের পাস্তা, রিজোটো ও পিত্জা মিল। গত ১৬ নভেম্বর, শনিবার কেএফসির গুলশান-১ শাখায় উদযাপিত হয়ে গেল কেএফসি ও পিত্জা হাটের এই সেবার লঞ্চিং অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা শারমিন লাকী, মুনমুন, বন্যা মির্জা ও তপু এবং ট্রান্সকম ফুড্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সি.ই.ও জনাব আক্কু চৌধুরী। এই আয়োজনে বাড়তি চমক হিসেবে ছিলো আক্কু চৌধুরীর একটি সংক্ষিপ্ত ভাষণ ও জনপ্রিয় তারকাদের ফটোসেশন। উল্লেখ্য, পিত্জা হাট ও কেএফসি হলো দুটি আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট, যারা যথাক্রমে ২০০৩ ও ২০০৬ সালে তাদের প্রথম ও প্রধান শাখা গুলশানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লি.-এর অ্যাওয়ার্ড প্রাপ্তি
শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া পণ্যের উত্পাদনশীলতা ও গুণগত মানের স্বীকৃতি স্বরূপ বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস্ লিমিটেডকে ২০১২ সালের জন্য ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১২’ প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির কোম্পানির পক্ষে এই সনদ ও ট্রফি গ্রহণ করেন।