নোটিশ বোর্ড
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ১৭:৫৮
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডে
স্পেশাল অফার
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড দিচ্ছে বউ সাজার তিনটি স্পেশাল অফার। প্রথমটি হলো—বিয়ে, বউভাত এবং গায়ে হলুদ একত্রে এই তিনটি সাজ বুকিং দিলে একটি সাজ পাওয়া যাবে বিনা মূল্যে। দ্বিতীয়টি হলো—বিয়ে বা বৌভাতের সাজ করালেই ব্রাইডাল মেহেদি পরানো যাবে বিনা মূল্যে। তৃতীয়টি হলো—বিয়ে, বউভাত বা গায়ে হলুদ যেকোনো দুটি সাজের জন্য বুকিং দিলে বউয়ের প্রি-ব্রাইডাল রূপচর্চায় পাওয়া যাবে ৫০% ছাড়। এই অফার ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ্য, আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডে অ্যারোমা থেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে ত্বক ও চুলের বিশেষ যত্ন নেওয়া হয়। যোগাযোগ :৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা এবং ২৫৫ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।
কাভাকাভায় নতুন জুতো
নতুন ডিজাইনের চটি এনেছে কাভাকাভা। পোশাক যে রঙেরই হোক না কেন সব রঙেরই জুতো মিলবে কাভাকাভায়। ১০০% দেশি চামড়া, পাথর, চুমকি ও সিল্ক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি জুতো। মেয়েদের প্রিয় সু প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাভাকাভা প্রতিটি শোরুমে টেকসই এ জুতাগুলো পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে।
গ্লোরিয়াসে ছাড়
মুখে ব্রণ বা মেসতার কাল দাগ, পোড়া বা পক্সের দাগ অথবা ত্বকের বলিরেখার দাগ—এসব সমস্যা যাদের আছে তাদের জন্য গ্লোরিয়াস বিউটিকেয়ার অ্যান্ড স্পা দিচ্ছে অ্যারোমা থেরাপির মাধ্যমে সমাধানের সুযোগ। সেবাটি পেতে যারা এ মাসে বুকিং দেবেন তাদের জন্য গ্লোরিয়াস দিচ্ছে ১৫% ছাড়। উল্লেখ্য, গ্লোরিয়াসে বউ সাজ, রিবন্ডিং, ফেসিয়াল এবং স্পাসহ সব ধরনের বিউটি সেবা দেওয়া হয়। যোগাযোগ :১৫/২-বি, র্যাংকিন স্ট্রিট, ওয়ারি, ঢাকা।
কুটুুমবাড়ির
চাইনিজ খাবার
কুটুমবাড়ি এনেছে চাইনিজ খাবারের নতুন ৪টি স্পেশাল প্যাকেজ। এসব প্যাকেজে পাওয়া যাবে ভেজিটেবলস অ্যান্থন স্যুপ, স্পেশাল ফ্রাইড রাইস, প্রন চিলি, কিউব ফ্রাই চিকেন, ক্যান্টন চিকেন, অ্যান্থন থাই স্যুপ, আমেরিকান চপসি, প্রোন চাইনিজ ভেজিটেবলসহ নানা খাবার। এই খাবার পাওয়া যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এদের আয়োজনে আরও আছে ইরানি বিরিয়ানি (বিফ-চিকেন), মোরগ পোলাউ, ইন্ডিয়ান ও সাউথ ইন্ডিয়ান খাবার। এ ছাড়াও বারবিকিউ, ফাস্ট ফুড ও চা-কফির ব্যবস্থা রয়েছে।
মুসলিম কালেকশন
তরুণদের জন্য মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের বাহারি সব শার্ট। আকর্ষণীয় এসব ক্যাজুয়াল, ফরমাল ও অফিসিয়াল শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি কাপড়। মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের শর্ট শার্টও পাওয়া পাচ্ছে এখানে। শীত আসছে। আর তাই শীত উপযোগী কাপড় ও আধুনিক ফ্যাশনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এসব শার্ট। ফরমাল ও ক্যাজুয়াল এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে তারা এনেছে ভিন্নতা।
টিএইচ ফ্যাশন
এই শীতে টিএইচ ফ্যাশন নিয়ে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইনের সালোয়ার-কামিজ। সুতি, হাফসিল্ক, খাদি, লিলেন, জার্জেট, স্লেভ কটন ও তাঁতের কাপড়ে তৈরি এই সালোয়ার-কামিজে করা হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক নকশা। ডিজাইনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ও প্লাস্টিকের পুতি, মিরর, জরি, চুমকি, হ্যান্ড ও মেশিন এমব্রয়ডারি।
গোল্ডেন হারভেস্ট আইসক্রিম এবং গ্রে’র মধ্যে আনুষ্ঠানিক চুক্তি
গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের অফিসে গোল্ডেন হারভেস্ট আইসক্রিমে তাদের ক্রিয়েটিভ অ্যাজেন্সি হিসেবে গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের সাথে গত ১০ নভেম্বর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন হারভেস্ট আইসক্রিমের ম্যানেজিং ডিরেক্টর রাজীব সামদানি, চিফ অপারেটিং অফিসার মহিউস সামাদ চৌধুরী এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ম্যানিজিং ডিরেক্টর সৈয়দ গাউসুল আলম শাওন এবং অ্যাকাউন্ট ডিরেক্টর মাহতাব হোসেন চৌধূরীসহ আরও অনেকে।
স্কয়ারের চ্যাম্পিয়ন অফার
দেশজুড়ে সুপরিচিত প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড শুরু করেছে ‘স্কয়ারের চ্যাম্পিয়ন অফার :গাড়ি, মোটরসাইকেল, ফোন সবই বিক্রেতার’ কার্যক্রম। স্কয়ারের বিক্রেতা বন্ধুদের জন্য আয়োজিত এই কার্যক্রম শুরু হয়েছে এ বছরের অক্টোবর মাস থেকে এবং চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। কার্যক্রমটি চলাকালীন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের নির্দিষ্ট পরিমাণের পণ্য কিনলেই বিক্রেতাদের একটি কুপন দেওয়া হবে, আর লটারির মাধ্যমে প্রতিদিন একজন করে স্মার্ট ফোন ও প্রতি সপ্তাহে একজন করে মোটরসাইকেল বিজয়ী নির্ধারণ করা হবে।