রোকেয়া আফজাল এমসিসিআই
সভাপতি পুনঃ নির্বাচিত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২০:১২
আরলিংকস্ লিমিটেডের চেয়ারপারসন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই)-এর ২০১৪ সালের জন্য সভাপতি জিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত প্রথম সভায় তাঁকে সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত করা হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ-এর ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও আনিস এ-খান নতুন সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।
২০১৪ সালের জন্য কমিটির অন্যান্য সদস্যরা হলেন :সৈয়দ তারেক মোঃ আলী, এম, আনিস উদ দৌলা, তাবিত এম. আওয়াল, আখতার মতিন চৌধুরী, এফসিএ, এ কে এম রফিকুল ইসলাম, এফসিএ, মোঃ সাইফুল ইসলাম, হাবিবুল্লাহ এন. করিম, আদিব এইচ, খান, এফসিএ, গোলাম মাইনুদ্দিন, কামরান টি রহমান, মামুন রশিদ। -প্রেস বিজ্ঞপ্তি