গার্মেন্টসে হামলায়
জড়িতদের বিরুদ্ধে
ব্যবস্থা নিন :ডিসিসিআই
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৫১
গার্মেন্টস খাতে চলমান অসন্তোষের জেরে কারখানায় হামলায় উদ্বেগ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ব্যবসায়ীদের এই সংগঠনটি মনে করে, শীর্ষ রপ্তানি আয় অর্জনকারী এই খাতে অসন্তোষ চলমান থাকলে বিদেশি ক্রেতারা অর্ডার অন্য দেশে নিয়ে যাবে। এর ফলে গার্মেন্টস খাত তথা গোটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের হাত থেকে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানও রক্ষা পাচ্ছে না। চলমান ভাংচুর ও হামলায় শুধুমাত্র কারখানা মালিকপক্ষই নয় বরং সাধারণ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। নিয়মিত বিরতিতে যদি এ ধরনের ঘটনা ঘটতে থাকলে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারাবে। যে কোন দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সুরাহা করা সম্ভব।