অন্যরকম ইঞ্জিনিয়ারিং
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২০:০২
পড়াশোনার বিষয় নির্বাচনটি ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ সময়ে, যখন সাধারণ বিষয়গুলোতে পড়াশোনা করে উন্নত ক্যারিয়ার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই এখন শিক্ষার্থীদের মধ্যে ব্যতিক্রমী বিষয়ে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সেই ধারায় বর্তমানে ইঞ্জিনিয়ারিং এ বিষয়টির প্রতি শিক্ষার্থীরা বেশি আকৃষ্ট হচ্ছে। কারণ এটি আকর্ষণীয় ক্যারিয়ারের নিশ্চয়তা দেয়। আর এরকমই একটি পড়াশোনার বিষয় হলো উড়োজাহাজ প্রকৌশল। এই বিষয়ে পড়াশোনা করতে শিক্ষার্থীদের আগে বিদেশে যেতে হতো। বর্তমান বিশ্বে অ্যাভিয়েশন সেক্টরটি যে হারে বিস্তৃত হচ্ছে, একই হারে বাড়ছে দক্ষ ইঞ্জিনিয়ারদেরও চাহিদা। আর এই প্রেক্ষাপটেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক ও যুগোপযোগী একটি বিষয়ে শিক্ষা এখন এদেশেই পাওয়া যাচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি) ২০০৭ সাল থেকে দক্ষ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার গড়ার উদ্দেশ্যে চালু করেছে আন্তর্জাতিক শিক্ষাবোর্ড এডেক্সেলের এনডি এবং এইচএনডি-এর কোর্সসমূহ। এসিবিতে পড়াশোনা করলে বাড়তি সুবিধা হিসেবে পাওয়া যায় চীনের সিনইয়াং ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করার সুযোগ। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ, বাড়ি-৩৮, রোড-২০, সেক্টর-১১, উত্তরা, ঢাকা। ফোন নম্বর :০১৯২৯৩৪০৬৩৬, ০১১৯১৭৯১৭৮০। এশিয়ার ৪ নম্বর র্যাংকিংধারী এই ইউনিভার্সিটির বাংলাদেশের একাডেমিক পার্টনার হলো অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ। যেখানে শিক্ষার্থীদের জন্য থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ। এ ছাড়াও কোর্স শেষে শিক্ষার্থীরা পৃথিবীর নামীদামি ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তি হয়ে ক্যারিয়ার গড়তে পারে। প্রয়োজনীয় ব্যবহারিক শিক্ষার জন্য এবিসি শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় কক্সবাজার বিমানবন্দরে।