পড়ার বিষয় মার্চেন্ডাইজিং
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২০:০৪
গার্মেন্টস শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে সম্মানজনক চাকরি করার সুযোগ আমাদের দেশে অনেক আগে থেকে ছিল। কিন্তু এই বিষয়ক ডিগ্রিধারীদের সংখ্যা বেশি না থাকায় বিদেশ থেকে এ ধরনের ডিগ্রিধারীদের নিয়ে আসা হতো। তবে বর্তমানে দেশেই কিছু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এ বিষয়ে প্রশিক্ষণ ও ডিগ্রি প্রদান করে থাকে। এখন ক্যারিয়ার গঠনে ফলপ্রসূ কোর্সগুলোর অন্যতম হলো গার্মেন্টস বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং। সেলাইয়ের কাটিং ও মেকিং ইত্যাদির মান অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো থাকায় সারা বিশ্বে আমাদের দেশের সুখ্যাতি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মার্চেন্ডাইজিং বিষয়ে ডিগ্রিধারীদের উচ্চ বেতন চাকরির সুযোগ রয়েছে। আর এই প্রেক্ষাপটে মার্চেন্ডাইজিংয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে দেশেই গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান। আজকাল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো লক্ষ করলে বোঝা যায়, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির গুরুত্ব বেশি। আর যেহেতু পোশাকশিল্পের এ পেশাটি সম্পূর্ণ টেকনিক্যাল ওয়ার্ক বা কারিগরি কাজ তাই এখানে প্রশিক্ষণ ছাড়া চাকরি পাওয়াটা বেশ কঠিন। গার্মেন্টস, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশা সংশ্লিষ্ট সব কিছুই শেখানো হয় মার্চেন্ডাইজিং কোর্সে। এরমধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে—এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, বিজিএমআই, প্রোডাকশন প্ল্যানিং, মার্কেটিং ইত্যাদি। এসব বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন :১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা। ফোন :০১৭১৩১১৬৩১৩, ০১৬৭৮৬৬৬৬২৩। আমাদের দেশে প্রায় ১০ হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। বৃহত্ এই শিল্পটিতে প্রায় ৫০ লাখ লোক বিভিন্ন পদে চাকরি করছে। গার্মেন্টস, বায়িং ও মার্চেন্ডাইজিং প্রশিক্ষণপ্রাপ্তরা উপর্যুক্ত প্রতিষ্ঠানগুলোতে নিম্নলিখিত বিভিন্ন পদে চাকরি পাবেন। ক্ষেত্রগুলো হলো—জেনারেল ম্যানেজার, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন ম্যানেজার, ফ্লোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সুপারভাইজার, প্রোডাকশন কো-অর্ডিনেটর ইত্যাদি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দেশে পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি ফ্যাশন এবং মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এর কোর্সগুলোতে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে রয়েছে কোটা ছাড়াও স্কলারশিপের সুযোগ।