পছন্দ যখন বিজনেস অ্যাকাউন্টিং
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২০:০৫
গ্লোবাল বিজনেসের এই যুগে এই বিষয় ডিগ্রি নিয়ে সহজেই ভালো চাকরি নিশ্চিত করা যায়। এসএসসি-এইচএসসি’র পর শিক্ষার্থীরা বিজনেস অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে পারে। এই কোর্স সম্পন্ন করে শুধু চাকরি নয়, নিজেই উদ্যোক্তা হয়ে ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এদেশে স্পেশালাইজড বিজনেস অ্যাকাউন্টিং কোর্সটি সাফল্যের সাথে পরিচালনা করা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম ক্যাটেক। বিজনেস অ্যাকাউন্টিং বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে প্রতিষ্ঠানটির এই ঠিকানায় :উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অথবা কথা বলা যেতে পারে এই নম্বরে ০১৯৩৭১৮২৪৭০। প্রতিষ্ঠানটির বিগত বিভিন্ন ব্যাচের কোর্স সমাপ্তকৃতদের প্রায় সবাই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। এখানে এসব ক্ষেত্রে পড়ালেখার খরচ যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে অপেক্ষাকৃত কম। এ ছাড়া এই কলেজ থেকে এখন লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে।
বিজনেজ অ্যাকউন্টিং হচ্ছে সেমিস্টারভিত্তিক ফিন্যান্স এবং বিজনেস বিষয়ে উচ্চতর পড়াশোনার বিষয়। বিশেষায়িত এ কোর্সে বিজনেস অ্যাকাউন্টিংয়ের ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, অপারেশন, কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, লিজিং, ফিন্যান্স, পলিসি ও আইন-কানুন প্রভৃতি শেখানো হয়। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থী এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতটাই বেশি যে পাস করার পূর্বেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। যেকোনো বিভাগ হতে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে।