নোটিশ বোর্ড

অঞ্জন’স ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স এবারের শীতের পোশাকের আউটলাইনে যুক্ত করেছে ডিজাইন শাল, ওভেন চেক কোট, পঞ্চ, হুডিসহ নানা ডিজাইনস ওয়ার। ফেব্রিক হিসেবে খাদি, কটন, লিলেনকে প্রাধান্য দেওয়া হয়েছে। ডিজাইনে শীতের শালে প্রাধান্য দেওয়া হয়েছে অ্যাপ্লিক, মেশিন এমব্রয়ডারি। কে ক্র্যাফট প্রতি বছরের মতো এবারের শীতেও কে ক্র্যাফট শীতের পোশাকের আয়োজন করেছে। শীত উপযোগী বর্ণিল এই আয়োজনে থাকছে বিভিন্ন রকমের শাল, জ্যাকেট, স্কার্ফ, মাফ্লার, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, টপ্স ইত্যাদি। এসব পোশাকের কাট ও স্টিচ সম্পূর্ন নতুন আঙ্গিকের। ফেব্রিকেও থাকছে বৈচিত্র্য। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে খাদি ও সুতি। খাদি কাপড়ের সাথে সিল্ক কাপড়ের কম্বিনেশন পাঞ্জাবি আনা হয়েছে ডিফ্রেন্ট লুক। এড্রয়েট শীত উপলক্ষে এড্রয়েট বেশকিছু নতুন ডিজাইনের পোশাক তৈরি করেছে। বরাবরের মতো এবারও খাদি কাপড়কে প্রাধান্য দিয়ে প্রতিটি পোশাক ডিজাইন করা হয়েছে। শাড়ি, সালোয়ার-কামিজ, শর্ট কামিজ, ফতুয়া, পাঞ্জাবি প্রভৃতি পোশাকে ভারী রং ব্যবহার করা হয়েছে। এসব পোশাকে ব্লক, এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, স্প্রে, অ্যাপ্লিক, টাইডাই, হাতের কাজ করা হয়েছে। ছেলেদের পাঞ্জাবিতেও আনা হয়েছে পরিবর্তন। শর্ট পাঞ্জাবি ছাড়াও থাকছে লং পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট। বার্ডস আই শীত সামনে রেখে ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে শত শত ডিজাইনের ফুলহাতা টি-শার্ট, ফুলহাতা পলো শার্ট, ম্যাগি হাতা ক্যাপ, ফুলহাতা ক্যাপ, ফুলহাতা সোয়েটার, ফুলহাতা শার্ট ও বাচ্চাদের ক্যাপ। স্থূলতারোধী কর্মসূচির আয়োজন সম্প্রতি ভিএলসিসি সু্স্থ, কর্মচঞ্চল জীবনের স্লোগানকে সামনে রেখে শহরব্যাপী একটি অ্যান্টি-অবিসিটি ড্রাইভ বা স্থূলতারোধী দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। ভিএলসিসি’র ধানমন্ডিস্থ স্লিমিং, বিউটি এবং ফিটনেস সেন্টার থেকে সকাল ১০টায় শুরু হয়ে গুলশানের কেন্দ্রীয় অফিসে গিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। এভারেস্টজয়ী পবর্তারোহী মূসা ইব্রাহিম এই প্রতিযোগিতার সূচনা করেন। ভিএলসিসি যেকোনো সেন্টার থেকে অথবা www.orangepledge.com সাইটে গিয়ে নিবন্ধন করলে প্রত্যেক নিবন্ধনকারী ভিএলসিসি’র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর এবং পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। যোগাযোগ :০১৮১৯৬০১৭০২। ঢাকা রিজেন্সিতে লাইভ সি ফুড বার বি কিউ ফেস্ট ঢাকা রিজেন্সিতেও ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে লাইভ সি ফুড বার বি কিউ ফেস্ট। পুরো শীতকাল জুড়েই চলবে এই আয়োজন। ঢাকা রিজেন্সির রুফ টপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিন অন দ্য স্কাইলাইনে উপভোগ করা যাবে লাইভ সি ফুড বার বি কিউয়ের মজা। আর অতিথিদের জন্য আছে সেফ স্পেশাল গ্রিল্ড বেবি কোরাল, কিং ফিস, লাম্ব চপ, তুরকিস মিক্সড গ্রিল্ড, গ্রিল্ড কিং লবস্টারসহ আরও মজার মজার সব খাবার। যোগাযোগ : ০১৭১৩৩৩২৬৬১। রূপসী বাংলা ট্যুরিজম গাইড সম্প্রতি বাজারে এসেছে ‘রূপসী বাংলা ট্যুরিজম গাইড’। সাইফুল বাবু পর্যটকদের সুবিধার জন্য বাংলা ভাষায় একটি ট্যুরিস্ট গাইড লিখেছেন, রূপসী বাংলা ট্যুরিস্ট গাইড; এটি চার রঙে ছাপা, পর্যটকদের ধারণা দেয়ার জন্যে, আকৃষ্ট করার জন্যে কিছু নৈসর্গিক দৃশ্যের ছবিও সংযুক্ত করেছেন বইটিতে। তবে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য বইটির ইংরেজি ভার্সন খুবই জরুরি। আশা করি তিনি এই মহতি উদ্যোগ গ্রহণ করবেন। সাইফুল বাবু রচিত এই বইটি বাজারে এনেছে তৃণলতা প্রকাশ। যার মূল্য ৪৫০ টাকা। ¬বিয়ের সাজ ও যত্ন বিয়ের কনের সাজ ও যত্নে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ। ৫ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকায় যে কেউ তার সাধ ও সাধ্যের মধ্যে পচ্ছন্দ অনুযায়ী বিয়ের পূর্বের যত্ন ও সাজের প্যাকেজ বেছে নিতে পারবে। এই প্যাকেজগুলোতে কনের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। মনিপুরী শাল মনিপুরী তাঁত এম্পোরিয়াম শীতে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের শাল। প্রচলিত ধারার শালসহ আছে মনিপুরী মোটিফের ডিজাইন। তাই শালগুলো সাধারণ শাড়ির সঙ্গে যেমন মানায় তেমনটি মনিপুরী শড়ির সঙ্গেও উপযুক্ত। ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিজাইন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য স্থপতি আলমগীর জলিল ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম ডিজাইন ইনস্টিটিউট ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এরপর ইন্সপিরেশন ইনস্টিটিউট পার করেছে সফলতার ১৫টি বছর। বর্তমানে এই প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন এই বিষয়গুলোর উপর শিক্ষা প্রদান করা হয়। কেউ চাইলে উচ্চ মাধ্যমিক বা ‘এ’ লেভেল শেষ করার পর ৩ বছর মেয়াদি বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার কোর্সে ভর্তি হতে পারে। কোর্স শেষে লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, মালয়েশিয়ার অধীনে সার্টিফিকেট প্রদান করা হয়। সাথে আছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। ইন্সপিরেশন ইনস্টিটিউট, লিমককউইং ইউনিভার্সিটির সরাসরি এজেন্ট হিসেবেও কাজ করছে। তাই যে কেউ চাইলে ইন্সপিরেশন ইনস্টিটিউটের সহায়তায় লিমককউইং ইউনিভার্সিটি কর্তৃক অফারকৃত যেকোনো বিষয়ে ভর্তি হতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই এলায়েন্সের অধীনে ইন্সপিরেশন ইনস্টিটিউটে ফ্যাশন, ইন্টেরিয়র এবং গ্রাফিক্সের উপর ৬ মাস বা ১ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স রয়েছে। যোগাযোগ :প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, ঢাকা। ফোন :০১৭১১০০৫৯৯৯। ফ্যাশন পাঠশালার কোর্স শুরু ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের ফ্যাশন পাঠশালার ৩ মাস মেয়াদি ফ্যাশন বিষয়ক শর্ট কোর্স শুরু হচ্ছে ডিসেম্বরে। যোগাযোগ :৩৩৬/সি তেজগাঁও, ফোন :০১৭৪০২৮৯৬০০। ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের নতুন শাখা খোলা হয়েছে মোহাম্মদপুরে। এখানে মহান বিজয় দিবস উপলক্ষে ফটোগ্রাফিতে ১০% ছাড়ে ভর্তি চলছে। এ ছাড়া ও অন্যান্য বিষয়ের উপর চলছে বিশেষ ছাড়। যোগাযোগ :০১৭৩৩৬৯৬৯৪৪। ডিইউপিএস-এ ফটোগ্রাফিক কোর্স আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস), ৩০তম বেসিক ফটোগ্রাফিক ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। ২ মাসের এই ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশন চলবে ২০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন সময় প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৬টা। এই ট্রেনিং প্রোগ্রামটি সকলের জন্য উন্মুক্ত। ক্লাস সপ্তাহের প্রতি শুক্রবার। দু’টি ব্যবহারিক ক্লাসসহ ট্রেনিং প্রোগ্রাম শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে। যোগাযোগ :ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস), টিএসসি নিচতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন :০১১৯৭২৬০৫৫৩।