টিপস

আগুনে সতর্কতা

প্রতিবছর অগ্নিকাণ্ডের কারণে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে, হারাচ্ছে অমূল্য সব জীবন। শুধু মিল-কারখানা, বাজার কিংবা ফ্যাক্টরিতেই নয়; অসাবধানতা কিংবা অন্য কোনো কারণে আমাদের বাসা-বাড়িতেও আগুন লাগতে পারে। আগুন যাতে না লাগে সেজন্য তো সতর্ক থাকতেই হবে, আবার আগুন লেগে গেলেও কিছু সাধারণ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। জেনে রাখা ভালো, আগুন লাগলে আমাদের করণীয় কাজগুলো। আগুন লাগলে  আগুন লাগলে লিফট ব্যবহার করা যাবে না। যেকোনো সময় লিফট বন্ধ হয়ে বিপদে পড়তে পারেন।  ছাদে না উঠে সবাইকে নিচের দিকে নামতে হবে।  নামার সময় জরুরি নির্গমনের পথ ব্যবহার করতে হবে।  ওপর থেকে নিচে লাফ দেওয়া যাবে না।  আগুন যেহেতু ঊর্ধ্বমুখী, তাই প্রথমে যে তলায় আগুন লেগেছে সে তলা এবং পর্যায়ক্রমে ওপরের ও সবশেষে নিচের তলার লোক নামাতে হবে।  আগুনে আক্রান্ত লোকজন উদ্ধারে অবশ্যই প্রতিবন্ধী, শিশু ও সন্তানসম্ভবা নারীকে অগ্রাধিকার দেওয়া উচিত। এরপর বৃদ্ধ লোক ও নারীদের উদ্ধার করতে হবে। তবে প্রতিটি জীবনই মূল্যবান।