অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করলে

ুআমাদের মধ্যে অনেকেই কাজের সুবিধার্থে ল্যাপটপ ব্যবহার করি। সহজে বহনযোগ্য এই ডিভাইসটির ব্যবহারে যেমন ভালো দিক রয়েছে, তেমনটি অতিরিক্ত ব্যবহারের ফলে দেখা দেয় নানা ধরনের সমস্যা। এ কারণে একটানা কম্পিউটার বা ল্যাটপ ব্যবহার করা উচিত না। সমস্যা আমরা একটানা কম্পিউটার ব্যবহার করি। গবেষকরা বলছেন, একটানা দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যা মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলার ঝুঁকি বাড়ায়। সুইডেনের ইউনিভার্সিটি অব গুটেনবার্গের গবেষক সারা থমি বলেন, ‘প্রযুক্তির সময় স্বাস্থ্য ঠিক রাখতে হলে এর স্বাস্থ্যকর ব্যবহার জানতে হবে।’ কম্পিউটার ব্যবহারকারীদের ওপর চালানো একটি গবেষণায় মজার কিছু তথ্য বেরিয়ে আসে। গবেষকদের দুটি দলে ভাগ করেন তিনি। প্রথম দলটি অতিরিক্ত কম্পিউটার ব্যবহারকারী এবং দ্বিতীয় দলটি স্বাভাবিক ব্যবহারকারীদের পর্যবেক্ষণ করে। জানা যায়, প্রায় এক বছর পর্যবেক্ষণের পর দেখা যায়, যারা অতিরিক্ত কম্পিউটার ব্যবহার করেন তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। আর এ সংখ্যা তরুণদের মধ্যেই বেশি। তিনি জানান, যারা কম্পিউটার ব্যবহার করেন, তাদের অনিদ্রা দেখা দেয় এবং তারা বিষণ্নতায় ভোগেন। যারা রাত জেগে একটানা দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করেন, তাদের রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ জনগণকে সতর্ক করার ওপর গুরুত্ব আরোপ করেন গবেষকরা।