শীতে রুম হিটার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৩, ১৭:৪৪
আসছে শীত, মোকাবেলার প্রস্তুতি নেওয়ার সময় এখনই। যাদের ঠাণ্ডাজনিত রোগ; যেমন—হাঁপানি, অ্যাজমা, কোল্ড অ্যালার্জি আছে তাদের জন্য উষ্ণতার প্রয়োজন। আর যদি আপনার বাসায় কোনো নবজাতক কিংবা ছোট শিশু থাকে তবে আপনার জন্য রুম হিটার খুবই প্রয়োজন। রুম হিটার পাবেন বিভিন্ন আকারের এবং বিভিন্ন দামের।
আধুনিক যুগে রুম হিটার এক বিস্ময়কর সৃষ্টি! যদিও সত্তরের দশকে এর সহজলভ্য ও প্রচলন বৃদ্ধি প্রায় এবং নব্বই দশকের মধ্যে পুরো পৃথিবীতে এর ব্যবহার ব্যাপকতা পায়। আর আমাদের দেশে এর ব্যবহার শুরু হয় ১৫-১৬ বছর আগে। বর্তমানে এদেশে এটি বহুল প্রচলিত ও ব্যবহূত।
রুম হিটার সাধারণত একটি বৈদ্যুতিক যন্ত্র। এর ব্যবহার হয় শীতে। কেননা শীতের হিমেল হাওয়া যখন সবাইকে কাবু করে, ঠিক তখনই প্রয়োজন হয় রুম হিটারের। রুম এবং শীত বুঝে চালু করা হয় এটি। এটি সাধারণত বাসা-বাড়িতে শীত থেকে রক্ষা পেতে এবং আরামপ্রদ পরিবেশ পাওয়ার জন্য এক ধরনের বৈদ্যুতিক তাপ উত্পাদক যন্ত্র। আপনার ঘরের আয়তন বুঝে সহজেই নির্ধারণ করতে পারবেন কত ওয়াট ক্ষমতাসম্পন্ন রুম হিটার আপনার প্রয়োজন। সাধারণত ১ হাজার ওয়াট থেকে সর্বোচ্চ আড়াই হাজার ওয়াট পর্যন্ত রুম হিটার খুঁজে পাওয়া যাবে বাজারে। এর মধ্যে বুঝে নিতে হবে কার জন্য কোনটি ভালো। পছন্দ ও বাজেট অনুযায়ী আপনি রুম হিটার কিনতে পারেন। আপনি নিজের মতো ওয়াট দিয়ে রুম হিটার চালাতে পারবেন। আবার অনেকে বিদ্যু বিল বেড়ে যাওয়ার ভয়ে হয়তো শীতে কষ্ট পাওয়ার পরও রুম হিটার কিনতে চান না। যদিও রুম হিটার সাধারণত শীত মৌসুমের একটি যন্ত্র, তারপরও এর প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে রুম হিটার থাকলে আপনার রুম সব সময় গরম থাকবে, তাই রুম হিটার সবারই প্রয়োজন। মাত্র ৩-৪ ঘণ্টা চালিয়ে রাখলেই যথেষ্ট। শীতের কয়েকদিনই শুধু এর ব্যবহার হয়। রুম হিটার যদি দুই হাজার ওয়াট দেওয়া থাকে তারপর আপনার রুম সম্পূর্ণ গরম হলে আপনি ওয়াট কমিয়ে এক হাজার করলে আপনার রুমের তাপমাত্রা ঠিক থাকবে। অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রের মতো এটিও ব্যবহার করা যায়। রুম হিটার সীমিত সময় চললেই রুম গরম হয়ে যায়। তাই সারাক্ষণ এটি চালানোর প্রয়োজন নেই।