নিজেকে সাজাই সহজে

সবাই খুব ব্যস্ত। দাওয়াতে যাওয়ার আগে পার্লারে গিয়ে সাজা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এমন পরিস্থিতিতে বাসায় বেজ মেকআপ করার সহজ পদ্ধতি নিয়ে এবারের আয়োজন  প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। যাদের ত্বক তৈলাক্ত, তারা প্রথমে তুলার সাহায্যে টোনার লাগান। তারপর ওয়াটার-বেইসড আর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগান। যাদের ত্বক শুষ্ক, তারা ময়েশ্চারাইজার লাগান। এরপর দশ মিনিট অপেক্ষা করুন।  এবার কনসিলার লাগান— চোখের নিচে এবং চেহারার যেসব জায়গায় কালো দাগ আছে। কনসিলার যত্নের সঙ্গে কালো ছোপ ও দাদের উপর আঙুল দিয়ে মিশিয়ে নিন। মনে রাখবেন, কনসিলারটি সবসময় এক শেড গাঢ় নেবেন আপনার ত্বকের রঙের থেকে।  গরমের কারণে লিকুইড ফাউন্ডেশন না দেওয়াই ভালো। প্রেসড পাউডার বা ডুয়েল ফিনিশড পাউডার লাগাবেন। সব সময় খেয়াল রাখবেন, দিনের বেলায় পাউডার ফাউন্ডেশন হিসেবেই লাগাবেন। সব সময় খেয়াল রাখবেন, দিনের বেলায় পাউডার ফাউন্ডেশন হিসেবেই লাগাবেন, আর রাতের বেলায় ফাউন্ডেশন স্পঞ্জ ভিজিয়ে লাগাবেন। দুটি স্পঞ্জ রাখুন। একটি শুকনো পাউডার লাগানোর জন্য, আর একটি পানিতে ভিজিয়ে লাগানোর জন্য। নিয়মিত ব্যবহার করলে এক মাস পর পর স্পঞ্জটি বদলে ফেলুন। ফাউন্ডেশনের রং অবশ্যই ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে নিতে হবে। লাগানোর পর সাদা যাতে না লাগে, সেদিকে খেয়াল রাখুন। ফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে ঘষে নিন।  মনে রাখবেন, রাতের বেলায় ইচ্ছা করলে স্টিক ফাউন্ডেশন ব্যবহার না করে প্যান ব্যবহার করতে পারেন। লুজ পাউডার লাগিয়ে নিন এর উপর। দিনের বেলায় সানস্ক্রিন লাগাবেন মেকআপ করার আগে। মেকআপের জিনিস যেন অবশ্যই ভালো ব্র্যান্ডের হয়।  ফাউন্ডেশন ব্যবহার করতে না চাইলে, টোনার অথবা ময়েশ্চারাইজার দিয়েও ঝটপট সেরে ফেলুন মেকআপ। এ ক্ষেত্রে আপনাকে প্রথমে পাউডার ব্রাশের সাহায্যে ত্বকের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এতে ত্বক খুবই মসৃণ দেখাবে।  বাজারে বিভিন্ন শেডের ব্রোঞ্জার পাওয়া যায়, নিজের শেড বুঝে কিনে নিন।  লুমিনেটর, যাদের ত্বক ভালো তারা এটি লাগাতে পারেন। এটি লিকুইড লোশন, ত্বকে লাগানোর পর উজ্জ্বল একটি আভা আসবে। রাতে লাগালে বেশি ভালো লাগবে। হাতে নিয়ে আলতো করে লাগাতে হবে।  মেকআপ করার পর অবশ্যই খুব ভালো করে মেকআপ তুলতে হবে। এজন্য দরকার একটি ভালো মেকআপ ক্লিনজার। তুলার সাহায্যে ক্লিনজার দিয়ে ভালোভাবে মেকআপ তুলুন। এরপর ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। পরিষ্কার ত্বকে ক্রিম অথবা নাইট ক্রিম ব্যবহার করুন। মডেল তাহা ছবি তাহের মানিক