নোটিশ বোর্ড
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২০:১৪
মুসলিম কালেকশন
তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে আকর্ষণীয় সব ফ্যাশনেবল ডিজাইনের শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে ডিজাইন এক্সক্লুসিভ নামে আকর্ষণীয় এসব শার্ট। তরুণদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে বাহারি ডিজাইনের এসব শার্ট পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ প্রভৃতি রঙে।
শার্ট গ্যালারি
এই সময়ে শার্ট গ্যালারিতে পাওয়া যাবে আকর্ষণীয় উন্নত থান কাপড়ের সমাহার। এখানে কাপড় পছন্দ করে অর্ডার দিয়ে অল্প সময়ের মধ্যে শার্ট তৈরি করে নিতে পারেন। প্লেন ও স্ট্রাইপ্ট সব ধরনে কাপড় আছে শার্ট গ্যালারিতে। এখানে রেডিমেড শার্ট ছাড়া পাবেন স্যুট, ব্লেজার, প্যান্টের কাপড়।
স্মার্ট ডায়েট রেস্টুরেন্টের
যাত্রা শুরু
সম্প্রতি গুলশান ক্লাবের লামাডা হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে দেশের প্রথম স্মার্ট ডায়েট রেস্টুরেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়েট অ্যান্ড নিউট্রিশন কলসালটেন্ট ডা. মাসুমা আক্তারসহ শোবিজের অনেকে। অনুষ্ঠানে স্মার্ট ডায়েট রেস্টুরেন্ট সম্পর্কে ব্রিফিং করা হয়। পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ তারকা মেহরাবসহ আরও অনেকে সংগীত পরিবেশন করেন।
ডা. মাসুমা আক্তার ৬ সপ্তাহের একটি ম্যাজিক ডায়েট কনসেপ্ট দিয়ে থাকেন যেটা স্মার্ট ডায়েট রেস্টুরেন্ট থেকে ক্লায়েন্টদের বাসায় হোম ডেলিভারি করা হয়। অনেক সময় কেউ ডায়েট করা শুরু করলেও দেখা যায় উল্লিখিত খাবার সবসময় বাসা থেকে খাওয়া সম্ভব হয় না। তাই স্মার্ট ডায়েট রেস্টুরেন্ট গ্রাহকদের সেই তালিকা অনুযায়ী প্রতি বেলায় খাবার সরবরাহ করবে।
এ. হাকিমের দৃষ্টিনন্দন পর্দা
ঢাকা ইসলামপুর চায়না মার্কেট বেজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা-সোফা ও গাড়ির সিট কভারের কাপড় পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স মহান স্বাধীনতা মাস উপলক্ষে তাদের প্রতিষ্ঠানে প্রচুর দেশি-বিদেশি কাপড়ের পসরা সাজিয়েছে। প্রতিষ্ঠানটি স্বাধীনতার মাস উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য বিশেষ মূল্যছাড় দিবে পুরো মার্চ মাস পর্যন্ত। এ. হাকিম ট্রেডার্সের পর্দা সৌন্দর্য ও রুচির প্রতীক।
চৌধুরীপাড়ায় লোটো
সম্প্র্রতি ইটালিয়ান ব্র্যান্ড লোটো মালিবাগের চৌধুরীপাড়ায় তাদের ফ্লাগশিপ আউটলেট উদ্বোধন করেছে। লোটো স্পোর্টস ইটালিয়ার এরিয়া ম্যানেজার ফিলিপ্পো পেলিজ্জারি, ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরানুল হক, লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম আউটলেটটি উদ্বোধন করেন।
ট্রেড মেড ইন্টেরিয়রের অফার
সময় বাড়ল ট্রেড মেড ইন্টেরিয়রের ফ্লাট সাজানোর আকর্ষণীয় অফারের। মাত্র দুই লক্ষ ৯৯ হাজার টাকায় সাজানো যাবে প্রায় এক হাজার ৫০০ বর্গফুটের ফ্লাট। এ অফারের মধ্যে রয়েছে— দুইটি ফল্স সিলিং, দুইটি ওয়াল কেবিনেট, দুইটি ওয়াল ডেকোরেশন, দুইটি পেইন্টিং এবং একটি কিচেন কেবিনেট, একটি টিভি ওয়াল কেবিনেট ও মেইন ডোর ডেকোরেশন। এ ছাড়া আরও অনেক প্রয়োজনীয় ও এক্সক্লুসিভ ডেকোরেশন। ট্রেড মেড ইন্টেরিয়রের ক্রিয়েটিভ ডিজাইনারদের তৈরি করা এ সব ডিজাইন সহজেই মানিয়ে যাবে ফ্লাটের সঙ্গে। মানিয়ে যাবে রুচি ও ব্যক্তিত্বে সঙ্গেও। সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা পাওয়া যাবে ট্রেড মেড ইন্টেরিয়রে। এ অফার চলবে ২৬ মার্চ পর্যন্ত।
গোল্ডমার্ক কুকিজের যাত্রা শুরু
সঠিক গুণগত মানসম্মত খাদ্যপণ্য প্রস্তুত ও বিপণনের লক্ষ্যে রানী ফুড ইন্ডাস্ট্রিজ লি. কর্তৃক উত্পাদিত গোল্ডমার্ক কুকিজ ও রিয়গো রিয়েল পটেটো চিপসের শুভ উদ্বোধন করা হলো সম্প্রতি রাজধানীর একটি তারকাখচিত হোটেলে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুর।
রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশিরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ, রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দীন মাহমুদ খান, আরও উপস্থিত ছিলেন রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মনির হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, গীতিয়ারা শাফিয়া চৌধুরী এবং মিডিয়া এজেন্সি প্রিয়ন্তীর সিইও মনোয়ার হোসেন পাঠানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।