ত্রিশালে পাওনা টাকার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

ময়মনসিংহের ত্রিশালে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের আওতায় শ্রমিকদের বকেয়া পাওনা টাকা আদায়ের দাবিতে গত রবিবার বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ ঘেরাও করেছে প্রকল্পের শ্রমিকরা। প্রকল্পের উপজেলায় ৬০৮২ জনকে নিয়োগ দেয়া হয়। কাজের তদারকির জন্য ৬৫ জন সর্দার নিয়োগ করা হয়। ২৫ জানুয়ারি কর্মসূচি চালু হওয়ার পর শ্রমিকরা ২ সপ্তাহের কাজের টাকা বিকাশের মাধ্যমে নিজ মোবাইলে সঠিকভাবে পেলেও গত ৬ সপ্তাহের বকেয়া পাওনা টাকা এখনো না পাওয়াই ভুক্তভোগী কয়েকশ’ মহিলা ও পুরুষ শ্রমিক পৌর শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ ঘেরাও করে।