কালীগঞ্জে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ শুরু
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৯
গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংগঠন ফুনডাসিয়ন ইন্টারভিটা। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভা মেয়র মো. লুত্ফুর রহমান, ফুনডাসিয়ন ইন্টারভিটা শিক্ষা বিভাগের সমন্বয়কারী গিয়াস উদ্দিন সরকার, উপ-সমন্বয়কারী মো. হাতেম আলী, জন অংশগ্রহণ বিভাগের প্রকল্প কর্মকর্তা আফরোজা বেগম, একাডেমি বিষয়ক কর্মকর্তা মো. রাজু আহমেদ, সিএ মো. নূরুজ্জামান প্রমুখ।