হ্যাকারদের দখলে ৩ লক্ষাধিক হোম রাউটার
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২১:০০
প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কাজ করা এক গবেষণার সংস্থার সাম্প্রতিক এক গবেষণায় ৩ লক্ষাধিক হোম রাউটারে হ্যাকারদের দখলের তথ্য পাওয়া গেছে। অবশ্য বাসাবাড়ির সাথে সাথে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের রাউটারও দখলে নিয়েছে এই হ্যাকাররা। টিম সিমরু নামের এই দলটি জানিয়েছে, জানুয়ারির শুরুর দিকেই এমন কিছু হ্যাকিংয়ের নিদর্শন নজরে পড়েছে তাদের। শুরুর দিকে পূর্ব ইউরোপের দেশগুলোতে এই আক্রমণ চালানো হলেও পরবর্তী সময়ে ইউরোপের অন্যান্য দেশ, ভিয়েতনাম এবং আরও বেশকিছু দেশে এই আক্রমণ চালানো হয়। এই আক্রমণগুলো এমনভাবে চালানো হয়, যাতে করে আক্রান্ত কম্পিউটারগুলোকে সম্পূর্ণভাবে দখল করে নিতে পারে হ্যাকাররা। একে অন্যতম বৃহত্ একটি সাইবার আক্রমণ হিসেবেই মনে করা হচ্ছে।