প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২২:১২
দৈনিক ইত্তেফাকের ২২ জানুয়ারি ২০১৪ সংখ্যায় ‘ভাটিবাংলা হাইস্কুল’ বিষয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে- ‘সংসদ সদস্য রেবেকা মমিন এই স্কুলকে কোনরূপ সহযোগিতা করেননি।’ এ বিষয়টি সঠিক নয়। তাঁর সহযোগিতায় এই স্কুলের অষ্টম ও নবম শ্রেণির পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে। বলে জানিয়েছেন নেত্রকোনার ভাটিবাংলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।