ধোবাউড়ায় নির্বাচনী প্রচারণা শুরু
ধোবাউড়া(ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৪, ২২:১৪
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা পেয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা সমর্থকদের নিয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে ভোটারদের মাঝে নিজ নিজ অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। চেয়ারম্যান পদে এ্যাডভোকেট আব্দুল মান্নান আকন্দ- মোটর সাইকেল, মো: মজিবুর রহমান -ঘোড়া, আব্দুল আওয়াল- টেলিফোন, মো: শামছুর রশিদ-হেলিকপ্টার, আজহারুল হক-আনারস, মঞ্জুরুল হক- দোয়াত-কলম, আলহাজ্ব মো: মফিজউদ্দিন-কাপপিরিচ এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম ফুরকানউদ্দিন সেলিম মৃর্ধার সহোদর ছোটভাই আলহাজ্ব মোহাম্মদ মজনু মিয়া ফেজ টুপি প্রতীক পেয়েছেন।
প্রার্থীদের সবাই নিজ নিজ ইউনিয়নের ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই নির্বাচনী হিসাব-নিকাশ কষছেন।