এখনই ডটকমে রবি গ্রাহকদের নেক্সাস ৭ জেতার সুযোগ
প্রকাশ : ০৫ মার্চ ২০১৪, ২০:১২
অনলাইন শপিং পোর্টাল এখনই ডটকমের সাথে নতুন একটি ই-কমার্স ক্যাম্পেইন চালু করেছে মোবাইল অপারেটর রবি। ক্যাম্পেইন চলাকালে এখনই ডটকম থেকে দিনের সর্বোচ্চসংখ্যক পণ্য কিনে প্রতিদিন একজন রবি গ্রাহক একটি ‘গুগল নেক্সাস ৭’ জয়ের সুযোগ পাবেন। এই সুযোগে অংশগ্রহণ করতে এখনই ডটকমের অনলাইন শপিং পোর্টালে রবি গ্রাহকরা তাদের রবি নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। রবি গ্রাহকদের জন্য টি-শার্ট, জুয়েলারি, ঘড়ি ও কনটাক্ট লেন্সসহ কিছু নির্দিষ্ট পণ্যের উপর থাকছে বিশেষ অফার। অফারটি উপভোগ করা যাবে ৯ মার্চ পর্যন্ত।