গোপালগঞ্জে সঠিক শিক্ষা কর্মসূচি প্রকল্পের উদ্বোধন

গোপালগঞ্জে সামাজিক উন্নয়ন ও সঠিক শিক্ষা কর্মসূচি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সোয়ান গ্রুপ পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও এমডি খবির উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচির প্রধান সমন্বয়ক চৌধুরী ইকরামুল হক, মাঝিগাতী ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুল, বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, মাঝিগাতী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সরদার, সাংবাদিক মনোজ সাহা, সোয়ান গ্রুপের পরিচালক ইসমাইল তারিম খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত সোয়ান গ্রুপের ইমপোর্ট ম্যানেজার ফরিদ আহম্মেদের স্মৃতি চারণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।