অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২০:১৭
ব্যক্তিগত ডক্যুমেন্ট, ব্যবসায়িক হিসাব, পরিসংখ্যান এবং লজিক্যাল ক্যালকুলেশনের সবই মাইক্রোসফট এক্সেলে করা সম্ভব। এ ছাড়াও নিজে নিজে বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বুকবিডি সিরিজ রচিত অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩ বইটি সাহায্য করবে। বইটিতে এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি ফর্ম তৈরি, এক্সেল প্রোগ্রাম কাস্টমাইজেশন, ওয়ার্কশিট ডিজাইন, ফর্মুলা, ফাংশন, চার্ট, ম্যাক্রো এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট ইত্যাদি। এ ছাড়া কিছু বাস্তবধর্মী প্রজেক্ট যেমন—স্যালারি নির্ধারণ, বিদ্যুত্ বিলের হিসাব, রেজাল্ট শিট তৈরি প্রভৃতির উদাহরণ প্রজেক্ট আকারে রয়েছে। বইটির সাথে ফ্রি ডিভিডি রয়েছে ১০টি প্রজেক্ট এবং ভিডিও টিউটোরিয়াল। বুকবিডি’র রচনা ও সম্পাদনায় বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটির কিছু ফ্রি অংশ www.bookbd.info ঠিকানা থেকে ডাউনলোড করার সুযোগও রয়েছে।