উইন্ডোজ ফোনে ফেসবুক ম্যাসেঞ্জার

অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর জন্য অনেক আগেই অবমুক্ত হয়েছে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন। তবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা এতদিন পর্যন্ত এই ম্যাসেঞ্জার সার্ভিস থেকে বঞ্চিতই ছিল। অবশেষে উইন্ডোজ ফোনে দেখা মিলেছে এই ম্যাসেঞ্জারের। সম্প্রতি অবমুক্ত হওয়া এই অ্যাপসের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ফেসবুক স্টিকার এবং ছবি গোপনীয়তার সাথে শেয়ার করা, গ্রুপ কনভার্সেশন এবং লোকেশন শেয়ারিং। ওয়েবে ফেসবুক চ্যাটের সময় যেমন কোনো ম্যাসেজ দেখে ফেললে জানা যায়, তেমন জানা যাবে এই অ্যাপসেও। আর ফেসবুক ওপেন না করেই কেবল এর মাধ্যমেই ফেসবুকের যাবতীয় কার্যক্রম জেনে নেওয়া যাবে সহজেই।