কমলগঞ্জে উচ্ছেদ আতঙ্কে ভূমিহীনরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মার্চ ২০১৪, ২১:০৪
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যুগিবিল গ্রামে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। সেখানে সরকাফর উদ্যোগে শুরু হয়েছে আবাসন প্রকল্প। ৩৬ বছর ধরে এখানে ৭২টি ভূমিহীন পরিবার বসবাস করছেন। তাদের বসবাসকৃত ওই ভূমিতে বাড়ি-ঘর, গাছ গাছালি ও বঁভশ রোপই করে ভোগদখল করে আসছেন। অতিসম্প্রতি সরকাফর উদ্যোগে ওই এলাকায় আবাসন প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে এবং বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ হওয়ার জন্য কয়েক দফা নোটিস প্রদান করা হয়েছে। ভূমিহীনদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে সরকারি উদ্যোগে উচ্ছেদ অভিযানে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারির জন্য সেখানে বসবাসরত আছলম মিয়াসহ ৮ জন বাদি হয়ে মৌলভীবাজারের সহকারী জজ আদালতে একটি স্বত্ব মামলা দায়ের করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আবাসন প্রকল্প নির্মাণ করা হচ্ছে মূলত যাদের ঘর-বাড়ি নেই, তাদের বাসস্থানের জন্য। প্রকৃত ভূমিহীনদের তালিকা করে সেখানে তাদের জন্যই ঘরের ব্যবস্থা করা হবে।