রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ফুলবাড়িতে চারা রোপণ উদ্বোধন

কৃষকের ফসলের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় গত মঙ্গলবার বিকালে দিনাজপুরের ফুলবাড়িতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে বোরো চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার আলাদিপুর ইউনিয়নের বলিহারপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে খামারবাড়ি দিনাজপুরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ সত্যব্রত সাহা, প্রকল্পের তদারকি কর্মকর্তা মো. বদরুজ্জামান, জেলা কৃষি প্রকৌশলী মো. বদরুদ্দোজা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রশিদ। শেষে হলিহারপুর গ্রামের কৃষক কমল চন্দ্র সাহার জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে বোরো চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।