পৃথক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু
প্রকাশ : ০৭ মার্চ ২০১৪, ২১:৫৭
গত দু’দিনে দেশের বিভিন্নস্থানে দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি ও সংবাদদাতারা
সাভারে দুই মোটরসাইকেল
আরোহীর মৃত্যু
ঢাকা-আরিচা মহসড়কে গতকাল বৃহস্পতিবার সাভার আমিনবাজার এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকাগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল (টাঙ্গাইল-ল-১১৯৬২৩) থাকা ইটভর্তি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে পেছনে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ছিটকে পড়ে। এ সময় ঢাকাগামী অন্য একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ১ জন মারা যায়। অপরজনকে আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে নছিমন উল্টে
নিহত ১ ঃ আহত ৪
গোপালগঞ্জে নছিমন তারা মিয়া খলিফা (৬২) নামে এক ফল ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছে। শুক্রবার সকালে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত তারা মিয়া খলিফা মুকসুদপুর উপজেলার বড় ভাট্টা গ্রামের মৃত আনছার উদ্দিন খলিফার ছেলে।
টেকেরহাট-গোপালগঞ্জ
সড়কে বৃদ্ধ নিহত
টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি নামক স্থানে শুক্রবার সকালে টেকেরহাট গামী যাত্রীবাহী টমটম নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তারা মিয়া (৬০) নামক এক বৃদ্ধ মারা যায়। এবং ড্রাইভারসহ ৪ জন আহত হয়।
সড়ক দুর্ঘটনায়
তানোরে নিহত ১
রাজশাহীর তানোরে ওষুধ নিয়ে বাড়ি ফিরতে পারলেন না পাচন্দর ইউপির চুরিয়াপাড়ার বাছের মন্ডল (৬৫)। গত বৃহস্পতিবার সকালে পাঁচন্দর কাউন্সিল মোড়ে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। জানা গেছে, বাছের মন্ডল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একই এলাকার শরীফুলের ছেলে মামুনের (২২) বেপরোয়া গতি মোটর সাইকেলের ধাক্কায় বাছের মন্ডল গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সদরপুরে নছিমন
চাপায় শিশু নিহত
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা বাজারে গতকাল শুক্রবার সকাল ১০টায় নসিমন চাপায় শিহাব (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ডোমারে ট্রেনে কাটা
পড়ে যুবকের মৃত্যু
নীলফামারীর ডোরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর হয়েছে। প্রতক্ষদর্শী সূত্র মতে, শুক্রবার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ডোমারায় স্টেশনপাড়া গ্রামের নুরল ব্যাপারির ছেলে রাজু (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
বড়াইগ্রামে মেডিক্যাল
রিপ্রেজেন্টেটিভের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাসষ্ট্যান্ডে গত বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে এবং আরএফএল প্লাষ্টিক কোম্পানীর রিপ্রেজেন্টিটিভ।