সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রাত্যহিক একঘেয়ে জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠান যেন এক ধরনের রিফ্রেশমেন্ট। আর এ ধরনের সব অনুষ্ঠানের নিজস্ব কিছু ডেকোরাম থাকে। তাই আমাদের সবারই জেনে রাখা উচিত যে, কোন অনুষ্ঠানে ঠিক কী করা উচিত। লিখেছেন প্রাঞ্জল সেলিম পোশাক আশাক  অনুষ্ঠানের উপর নির্ভর করে আপনার পোশাক বেছে নিন। ক্লাসিক্যাল সংগীতের সাথে বাঙালি পোশাক পরতে পারেন। আবার ওয়েস্টার্ন ড্রেস এই অনুষ্ঠানের সাথে যায় না।  আবার অনুষ্ঠান কোন সময় হচ্ছে সেটা মাথায় রেখে পোশাক নির্বাচন করতে পারেন। অনুুষ্ঠান যদি হয় সকালে সেক্ষেত্রে গোলাপি, প্যাস্টেল শেডের জামাকাপড় পড়তে পারেন। দিনের বেলার জন্য সাদা, ন্যাচারাল লুক মেইনটেইন করুন। ছেলেরা পায়জামা-পাঞ্জাবি পরতে পারেন। সকালে ডার্ক কালার এড়িয়ে যাওয়াই ভালো।  রাতের অনুষ্ঠানে মেয়েরা শাড়ি পরতে পারেন। লাল, কালো বা অন্য কোনো ডিপ রঙের পোশাক পড়ুন। সাথে চুল খোলা রাখতে পারেন। বর্তমানে ম্যাট মেকআপের ট্রেন্ড চলছে। তাই এই মেকআপ নিতে পারেন। হাঁটার সমস্যা না হলে হিল পড়ুন। সাথে ছোট পার্টি ব্যাগ নিতে পারেন। ছেলেরা ডেনিম জিন্সের বাইরে গিয়ে নরমাল হালকা ড্রেস পরতে পারেন। সাথে নাগরা বা জুতা পরা যেতে পারে।  অনুষ্ঠান কোথায় হচ্ছে সেটার উপর নির্ভর করে পোশাক নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক সময় আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে কোনো গান কিংবা কবিতার আয়োজন করা হতে পারে। সেই অনুযায়ী পোশাক নির্বাচন করুন। আচার-ব্যবহার  সবসময় অনুষ্ঠান শুরুর আগেই ভেতরে ঢোকার চেষ্টা করবেন। পরের দিকে ঢুকলে অন্যদের সমস্যা হতে পারে।  অনুষ্ঠান চলাকালীন পাশের কারও সাথে গল্প করবেন না। যিনি পারফর্ম করছেন তার প্রতি অসম্মান জানানো হয় এতে।  অনুষ্ঠানের মাঝখানে উঠে চলে যাবেন না। অনুষ্ঠান আপনার ভালো না লাগলেও বিরতি পর্যন্ত অপেক্ষা করুন।  অনুষ্ঠানের মধ্যে হঠাত্ হাত তালি দেবেন না। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেলফোন বা ক্যামেরা  অনুষ্ঠানে সেলফোন বা ক্যামেরা নিয়ে ব্যবহার করে ছবি তোলার নিষেধাজ্ঞা থাকলে চুরি করে ছবি তোলার চেষ্টা করবেন না।  হলের ভিতর খাবার নিয়ে যাওয়া না গেলে, লুকিয়ে কেউ খাবার নেবেন না।  যদি কোনো প্রয়োজনীয় ফোন আসে তবে ভেতরে কথা না বলে বাইরে গিয়ে কথা বলাটাই ভালো। মডেল নুসরাত ফারিয়া ছবি দীপঙ্কর দীপু