সিটি আইটি মেলায় সেরা ব্র্যান্ডের পুরস্কার পেল আসুস

সদ্যসমাপ্ত সিটি আইটি কম্পিউটার মেলার সেরা ব্র্যান্ডের পুরস্কার লাভ করেছে আসুস। ১১ দিনব্যাপী এই মেলায় আসুস তাদের প্যাভিলিয়নকে আকর্ষণীয়ভাবে ডিজাইন করার পাশাপাশি তাদের ব্র্যান্ডিং উপকরণ দিয়ে মেলাপ্রাঙ্গণকে সুসজ্জিত এবং দৃষ্টিনন্দিত করায় এই স্বীকৃতি পায়। বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। আসুস এই মেলার অন্যতম ‘গোল্ড স্পন্সর’ হওয়ায় ক্রেস্টও প্রদান করা হয়, যা গ্রহণ করেন গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এ ছাড়া গ্লোবাল ব্র্যান্ড দরিদ্র শিক্ষার্থীদের জন্য মেলার সমাপনী অনুষ্ঠানে এটিএন বাংলার অনুষ্ঠান বিষয়ক উপদেষ্টা নওয়াজীশ আলী খানের মাধ্যমে একটি ব্র্যান্ড পিসি উপহার দেয়।