বিসিএস ডিজিটাল ওয়ার্ল্ডে ইয়ার ২০০০’র এমআই৭ পণ্য প্রদর্শন

সম্প্রতি যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত বিসিএস ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪তে ইয়ার ২০০০ কোম্পানি এমআই৭ ব্র্যান্ডের নতুন সব ডিজিটাল পণ্য প্রদর্শন করে। এসব পণ্যের মধ্যে ছিল উইন্ডোজ প্রজেক্টর, অটোমেটিক মনিটর লিফটার, ল্যাপটপ সোলার চার্জার, ইন্টারনেট টিভি ডিভাইস, কম্পিউটার কিবোর্ড, কয়েক ধরনের ক্লাউড ডিভাইস, টাচ মনিটর, এফএম রেডিও, ফিক্সড ফোন প্রভৃতি। এসব পণ্যসামগ্রী মেলায় আগত দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে।