যাঁর হাত ধরে

যাঁর হাত ধরে বাংলাদেশের এই স্বাধীনতা এলো সবুজের মাঝে টকটকে লাল পতাকা এদেশ পেলো তিনি আমাদের জাতির জনক মুজিবুর রহমান তিনি রয়েছেন কোটি বাঙালির হূদয়ে বহমান। তিনি থাকবেন নদ-নদী পথ মাঠ-ঘাট গাঁও ঘেঁষে তিনি ডাকবেন ন্যায়ের পক্ষে আমাদের ভালোবেসে তিনি আঁকবেন আমাদের চোখে সোনার বাংলাদেশ মুজিব অমর, মুজিব মহান, মুজিবের নেই শেষ।