জাতির পিতা

খোকা নামে জন্ম নিয়ে টুঙ্গিপাড়া গাঁয়ে— মুজিব নামে উঠলে বেড়ে সেথায় সবুজ ছায়ে। জানতো কি কেউ খোকা হবে দেশের মহান নেতা— তাঁর ডাকে মুক্ত এ দেশ আসবে স্বাধীনতা। চিরদিনই থাকবে খোকা সব বাঙালির মাঝে জাতির পিতা খোকাই মুজিব দেশের সকল কাজে।