সারফেসের জন্য পাওয়ার কভার আনছে মাইক্রোসফট

মাইক্রোসফটের নিজস্ব ট্যাবলেট পিসি সারফেসের জন্য ‘পাওয়ার কভার’ আনছে মাইক্রোসফট। চলতি মাসের শেষের দিকেই এটি বাজারে আসবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। নতুন এই কভারটি আগের টাইপ কভার ২-এর তুলনায় প্রায় দ্বিগুণ পুরু। এটি একদিকে যেমন একটি কিবোর্ড হিসেবে কাজ করবে, একইসাথে এটি এক্সটার্নাল ব্যাটারি হিসেবেও কাজ করবে। ফলে এই কভার ব্যবহার করলে সারফেসের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় ৭০% পর্যন্ত বেশি পাওয়া যাবে। দেখতে এটি সারফেসের আগের টাইপ কভারগুলোর মতোই হবে। এর মধ্যেই পাওয়ার কভারের জন্য অনলাইনে প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডার বাজারে বিক্রি শুরু হবে নতুন এই সারফেস কভারের।