বিকেএসপি ও বাংলাদেশ সেনাবাহিনী এসআইবিএল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় গতকাল বুধবার নিজ নিজ খেলায় জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল বুধবার সেনাবাহিনী দল ১১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। অপরদিকে বিকেএসপি ৩-০ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে। দিনের প্রথম খেলায় বিকেএসপির জয়ে দুই গোল দেন মেহেরাব হাসান। অপর গোলটি করেন মোঃ জাহিদ হোসেন। ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় সেনাবাহিনীর অনায়াস জয়ে হ্যাটট্রিক করেন মিলন হোসেন। দুটি করে গোল দেন হাসান যুবায়ের নিলয় ও শুভ কুমার ঘোষ। অপর গোলগুলো করেন নাইম উদ্দিন (এক), রিপন কুমার, পুষ্কর ক্ষিসা ও নাইম উদ্দিন। এ নিয়ে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারল পুলিশ দল। বিজয় দিবস হকিতে আজ কোনো খেলা নেই। আগামীকাল দুটি খেলা অনুষ্ঠিত হবে।