নাইজেরিয়ান ফুটবলার আউকো ইব্রাহিমের জোড়া গোলে জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে অবশেষে জয়ে ফিরল মাদারবাড়ি উদয়ন সংঘ। গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দলটি ২-০ গোলে শতদল ক্লাবকে পরাজিত করে। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে আছে। প্রথম ম্যাচটিও ড্র করেছিল মুক্তিযোদ্ধা সংসদ। আজকের খেলা : কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও বিসিআইসি ক্রীড়া সংসদ এবং সিটি কর্পোরেশন একাদশ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ।