সিম্ফনির অক্টাকোর স্মার্টফোন অবমুক্ত
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ১৯:১৭
গত ১৪ মার্চ ট্রু অক্টাকোর প্রসেসরের স্মার্টফোন এক্সপ্লোরার জেড থ্রি অবমুক্ত করেছে দেশিয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি। এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ ৮.৬ মিলিমিটার পুরুত্বের এই স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, ‘হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম ১.৭ গিগাহার্জ ট্রু অক্টাকোর প্রসেসর যার আটটি কোর একসাথে কাজ করবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি মিডিয়া-টেক জেনারেল ম্যানেজার ড ফিনবার ময়নিহান বলেন, ‘স্বল্প ব্যয়ে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে গতিময় করার একটি প্রয়াস হল জেড থ্রি।’ অনুষ্ঠানে সিম্ফনি ও মিডিয়া-টেকের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং ডিলার, প্রেস এবং ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, জেড থ্রি স্মার্টফোনটি চলতি মাসের শেষ থেকে দেশের বাজারে পাওয়া যাবে ১৯,৯৯০ টাকায়। এই ফোনে থাকছে ৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, রোটেটেবল ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১ জিবি র্যাম, ১৬ জিবি রম, থ্রিজি ও ওয়াই-ফাই সমর্থন, ২২০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি ফিচার।