ডিজিটাল বাংলা ডিকশনারি
প্রকাশ : ১৫ মার্চ ২০১৪, ১৯:১৭
বাংলা ভাষায় বের হয়েছে ডিজিটাল ডিকশনারি। এর ইংরেজি-বাংলা ডিকশনারিতে রয়েছে ইংরেজি উচ্চারণ, উদাহরণ বাক্যসহ বানন মুখস্থ করার সুবিধাসহ প্রায় ৩ লক্ষ শব্দের সমাহার। আর বাংলা-ইংরেজি ডিকশনারিতে রয়েছে ৪ লক্ষাধিক শব্দের সমাহার। পাশাপাশি ইংরেজি-ইংরেজি অংশে রয়েছে ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া, মেরিয়ান-ওয়েবস্টার’র অ্যাডভান্সড লার্নার্স ইংলিশ ডিকশনারি, ইংলিশ থেসারাস প্রভৃতির সমন্বয়ে রয়েছে ৫ লক্ষাধিক সমার্থক ও বিপরীত শব্দের সমাহার। এ ছাড়াও রয়েছে ১০,০০০ ইংরেজি বাক্যের শূন্যস্থান পূরণ পরীক্ষা, ইংরেজিতে কথোপকথোন, কোরআন শরীফের ৩০ পারার আরবি উচ্চারণসহ বাংলা ও ইংরেজি অর্থ, শিক্ষামূলক গেমস, সাধারণ ও সায়েন্টিফিক ক্যালকুলেটার, ডিজিটাল ডায়েরি, এমপিথ্রি প্লেয়ার, ইউএসবি পোর্ট, ১ গিগাবাইট মেমোরি প্রভৃতি ফিচার। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এটি বাজারজাতকরণ করছে ফাতেমা ট্রেডিং কোম্পানি। ফোন :০১৭১২৯৩৭১৬৩।