সম্প্রতি রাজধানীর বারিধারা জে-ব্লকে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) ভাটারা থানা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. এম মোক্তার হোসেন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাটারা থানার সভাপতি মো. হারুন অর রশিদ। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাটারা থানার সাধারণ সম্পাদক শান্ত ইসলাম।
আরও পড়ুন: অপরাধীর বাবার নামের সঙ্গে মিল থাকায় বিনা অপরাধে ৩ মাস কারাগারে
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মো. নাইম তালুকদার, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাড্ডা থানার সভাপতি মো. নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সোহাগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাটারা থানার সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছার খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন অনিকসহ শতাধিক মানবতাবাদী সদস্য উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে