মাইক্রোসফটের অফিস ৩৬৫-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশের বাজারে গত ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে অফিস ৩৬৫ অবমুক্ত করেছে মাইক্রোসফট বাংলাদেশ। মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিএম জেমি হারপার মাইক্রোসফটের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন ঘোষণা করেন। অফিস ৩৬৫ মূলত ক্লাউডের সুবিধা নিয়ে কাজ করে। এর মাধ্যমে গ্রাহকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে কম বিনিয়োগ করেও মেইল, ভিডিও কনফারেন্সিং প্রভৃতি সুবিধা পাবেন। গ্রাহকরা মাইক্রোসফটের প্ল্যাটফর্ম থেকে তাদের প্রয়োজনীয় সুবিধাসমূহও বেছে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাসনায়েকসহ মাইক্রোসফট বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।