কিউবির নতুন অফার

স্বাধীনতার মাসে কিউবির গ্রাহকরা পাচ্ছেন পুরো মার্চ মাসজুড়ে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। কিউবির মান্থলি প্যাকেজের গ্রাহকরা যে প্যকেজই ব্যবহার করুন না কেন, মার্চ মাসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সীমা ছাড়াই। এ ছাড়াও কিউবি প্রি-পেইড গ্রাহকদের জন্য ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতি ৭০০, ৪০০ এবং ১০০ টাকা প্রি-পেইড সার্ভিসের বিপরীতে ২০০%, ১০০% এবং ৫০% অতিরিক্ত ব্যবহারের সুযোগ রয়েছে। এই অফার কিউবির গ্রাহকদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে কিউবি কর্তৃপক্ষ।