এডেটা ডুয়াল ইউএসবি ইন্টারফেস পেনড্রাইভ

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এডেটা ব্র্যান্ডের ইউডি৩২০ মডেলের পেনড্রাইভ। এতে একইসাথে রয়েছে ইউএসবি এবং মাইক্রো-ইউএসবি ইন্টারফেস। ফলে পিসির সাথে সাথে স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতেও সরাসরি সংযুক্ত করা যায় এবং ইউএসবি ‘অন দ্য গো’ সমর্থিত ডিভাইসে এটি দিয়ে সরাসরি তথ্য স্থানান্তর করা যায়। ১৬ জিবি স্টোরেজের পানি ও বৈদ্যুতিক শক প্রতিরোধী পেনড্রাইভটির মূল্য ১,১০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।