সোনাতলায় তিন জুয়াড়ির জরিমানা

সোনাতলায় তিন জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে বুধবার সকালে নিরিবিলি স্থানে কয়েকজন জুয়াড়ি তাসের সাহায্যে জুয়া খেলছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম প্রত্যেক জুয়াড়িকে একশ’ করে টাকা জরিমানা করেন বলে থানার এসআই মহিউদ্দিন জানান। আটককৃত জুয়াড়িরা হলো: সুজাইতপুর গ্রামের খাজা বেপারী, আবুল কালাম ও বকুল হোসেন মণ্ডল।